২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

গোপালগঞ্জে ৫০ উদ্যোক্তার অংশগ্রহণে কৃষি কর্মশালা

এগ্রিবার্তা ডেস্ক ৭ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
গোপালগঞ্জে ৫০ উদ্যোক্তার অংশগ্রহণে কৃষি কর্মশালা

গোপালগঞ্জে সম্ভাব্য কৃষি উদ্যোক্তাদের বাছাইয়ের জন্য একটি পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) গোপালগঞ্জ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে গোপালগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তর ও পার্টনার বি এ এম অঙ্গের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা কৃষি বিপণন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার।
স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি পার্টনার বি এ এম অঙ্গের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা বিএডিসির উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ এবং ঢাকার কৃষি বিপণন অধিদপ্তরের কনসালটেন্ট ড. মাহবুব আলম।

এই কর্মশালায় ৫০ জন স্থানীয় কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।