বাউফলে অনুষ্ঠিত হলো কৃষি প্রযুক্তি মেলা
পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালী জেলার প্রশিক্ষণ অফিসার মোঃ খায়রুল ইসলাম মল্লিক এবং অতিরিক্ত উপ-পরিচালক এইচ. এম শামীম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম এবং কৃষকদের পক্ষে মোঃ কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক কৃষক-কৃষাণী।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।