২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস পালিত

এগ্রিবার্তা ডেস্ক ১৬ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বড়ইন্দার ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. সাহেব আলী প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক ইউসুফ হোসাইন খান।

সভাপতিত্ব করেন কৃষি অনুষদের কো-অর্ডিনেটর কৃষিবিদ মেহেদী হাসান সোহেল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।