২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

শীতের আমেজ ঢাকায়, কুয়াশা দেখা দিচ্ছে

এগ্রিবার্তা ডেস্ক ১৬ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
শীতের আমেজ ঢাকায়, কুয়াশা দেখা দিচ্ছে

নভেম্বরের মাঝামাঝিতে ঢাকায় শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে এবং দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে

আবহাওয়া অধিদফতরের মতে, অক্টোবরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হওয়ায় কুয়াশার উপস্থিতি বেড়েছে। চলতি মাসে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই, তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অফিস জানায়, অক্টোবর মাসে সারাদেশে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ছিল ১৬০ মিলিমিটার, কিন্তু এবার তা বেড়ে ২০৭ মিলিমিটার হয়েছে। এর ফলে ঘূর্ণিঝড় দানার প্রভাবও পড়েছে, যা কুয়াশার সঙ্গে শীতের অনুভূতি তৈরি করেছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক ড. মো. ছাদেকুল আলম বলেন, নভেম্বর মাসটি ঘূর্ণিঝড়প্রবণ। বর্তমানে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে, তবে তা নিষ্ক্রিয় অবস্থায় আছে। মাসের শেষে নতুন একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শীত মূলত ডিসেম্বর থেকে প্রকট হবে এবং রাজধানীতে পূর্ণমাত্রায় শীতের অনুভূতি ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।