সবুজ পাতার ফাঁকে রঙিন ‘রামরঙ্গন’
শার্শার মাটিতে উৎপাদিত রামরঙ্গন কমলার সম্ভাবনা উন্মোচিত হয়েছে। এই কমলা চীনসহ অন্যান্য দেশের আমদানি করা রামরঙ্গনের তুলনায় বেশি মিষ্টি ও সুস্বাদু। কৃষক অহিদুজ্জামান বিভিন্ন জাতের ফল চাষের পর এবার সফলভাবে রামরঙ্গন কমলা চাষে মনোনিবেশ করেছেন।
নার্সারি ব্যবসার পাশাপাশি তিনি শখের বশে এই কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। তার নার্সারির সবুজ পাতার ফাঁকে ঝুলছে আকর্ষণীয় হলুদ রঙের ছোট ছোট কমলা। ‘রামরঙ্গন’ কমলার একটি বিশেষ জাত, যা পরিপক্ব হওয়ার পরও গাছ থেকে পড়ে না এবং এক মাস পর্যন্ত গাছে রাখা যায়।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।