মুন্সিগঞ্জে ব্রি ৪৯ ধানের নমুনা কর্তন অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্রি ৪৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) ড. মো. আব্দুল আজিজ, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন, উপপরিচালক গোলাম মোস্তফা খান, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক (পি পি) কৃষিবিদ কল্যান কুমার সরকার এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শান্তনা রাণী।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নারায়ণ চন্দ্র, তাহমিনা শুভ্রা এবং স্থানীয় কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।