২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সার সংকটের আশঙ্কা নেই জানালেন কৃষি সচিব

এগ্রিবার্তা ডেস্ক ২১ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সার সংকটের আশঙ্কা নেই জানালেন কৃষি সচিব

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানিয়েছেন, সরকার প্রতি বছর প্রায় ২৭ হাজার কোটি টাকার ভর্তুকি প্রদান করে। তিনি বলেন, এই ভর্তুকি সাশ্রয়ের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বছরে তিন হাজার কোটি টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হবে এবং ভবিষ্যতে আরও বেশি সাশ্রয় করা যাবে।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সচিবের অফিস কক্ষে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৈঠকে কৃষি উপকরণ সরবরাহ, কৃষকের স্বার্থ সুরক্ষা, কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়।
এ সময় তিনি জানান, বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আগামী জানুয়ারি পর্যন্ত এটি চলমান থাকবে। পাপাইলাইনে থাকা সারের সরবরাহ শুরু হয়ে গেছে, ফলে বোরো মৌসুমে সারের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, মার্চ-এপ্রিল পর্যন্ত চাহিদা মেটাতে সারের মজুদ যথেষ্ট থাকবে।

সার ভর্তুকি নিয়ে অন্তর্বতী সরকার কাজ শুরু করেছে এবং এই ভর্তুকির মাধ্যমে অন্তত আড়াই থেকে তিন হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব। তিনি জানান, সার পরিবহণ ও মজুদ সংক্রান্ত বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার ফলে আগামী দুই বছরে সার সংকটের কোনো সম্ভাবনা থাকবে না।

তিনি আরও জানান, আগামী সাত দিনের মধ্যে আলুর দাম কমে আসতে পারে এবং আলু রোপণে প্রয়োজনীয় সার নিয়ে কৃষকদের চিন্তার কোনো কারণ নেই।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।