২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কুমারখালীতে বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ

এগ্রিবার্তা ডেস্ক ২৫ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কুমারখালীতে বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ

চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়ীয়া গ্রামের কৃষকরা এখন আধুনিক পদ্ধতিতে ক্যাপসিকাম চাষে ব্যস্ত। ২৯ জন কৃষক জমিতে কাজ করছে, যেখানে কেউ জমি প্রস্তুত করছে, কেউ সার মিশাচ্ছে, আবার কেউ গান গাচ্ছে। তারা সবাই মিলে কাজ করছে এবং স্বপ্ন বুনছে উচ্চমূল্যের সবজি ক্যাপসিকামের চাষের জন্য।

ক্যাপসিকাম চাষ লাভজনক হলেও গরীব কৃষকদের জন্য এটি ব্যয়বহুল। তবে, তারা একটি সমিতির মাধ্যমে কাজ করে এই চাষকে সহজ করতে চেষ্টা করছে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প তাদের প্রযুক্তি সম্প্রসারণ, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রদান করছে, যার ফলে কৃষকরা খুশি মনে কাজ করছে।

কৃষক তরিকুল ইসলাম জানান, “আমরা ক্যাপসিকাম চাষের পদ্ধতি জানি না, তবে সমিতির মাধ্যমে প্রথমবারের মতো চাষ করছি।” অন্যদিকে, আতিয়ার রহমান বলেন, “গত বছর অল্প পরিমাণে ক্যাপসিকাম চাষ করেছিলাম, এবার বড় পরিসরে করছি।”

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান জানান, বর্তমানে কৃষকরা লাভজনক কৃষির দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্যাপসিকাম চাষের জন্য এটি উপযুক্ত সময়।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।