২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন সিন্ডিকেট গঠন

এগ্রিবার্তা ডেস্ক ৩০ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন সিন্ডিকেট গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন সিন্ডিকেট কমিটি গঠন করা হয়েছে। দুই বছরের জন্য গঠিত এই ছয় সদস্যবিশিষ্ট কমিটি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নতুন সিন্ডিকেট কমিটিতে মনোনীত সদস্যরা হলেন: ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন ড. জি.এম. মুজিবুর রহমান, মাল্টিমোড গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ এ.কে. মতাহার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মইনুদ্দীন আহমদ এবং কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১৬(৪) ও (৫) ধারা এবং প্রথম সংবিধির ২(২) অনুচ্ছেদ অনুসারে এই সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।