২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ময়মনসিংহে কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

এগ্রিবার্তা ডেস্ক ৩০ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ময়মনসিংহে কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্প নগরীর একটি কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগে, যা পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন করে দেয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়দের মতে, কীটনাশক তৈরির কেমিক্যাল থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। বিসিক শিল্প নগরীর ওই প্লটটি কৃষি সেবা নামে একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ থাকলেও এটি হেকিম বাংলাদেশ লিমিটেড নামে একটি কীটনাশক কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছিল।

হেকিম বাংলাদেশের ময়মনসিংহের এরিয়া ম্যানেজার জামাল উদ্দিন জানান, কারখানাটি সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। তিনি বলেন, "কীভাবে সেখানে আগুন লাগল, তা বলা যাচ্ছে না। গোডাউনটিতে কীটনাশক তৈরির উপাদান ছিল এবং এটি সবসময় তালাবদ্ধ ছিল।"

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।