২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

শেকৃবির সঙ্গে চীনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

এগ্রিবার্তা ডেস্ক ১ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
শেকৃবির সঙ্গে চীনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের সঙ্গে কলেজ অব প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়না এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) শেকৃবির কনফারেন্স রুমে এ সমঝোতা স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

শুরুতে তিনি কলেজ অব প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার চারজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান এবং আন্তরিক অভিনন্দন খচিত ক্রেস্ট প্রদান করেন। 

চায়নার কলেজ অব প্লান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্রবিনিময় কার্যক্রম এবং গবেষণা সুবিধা বিনিময় ও সম্প্রসারণের দ্বার উন্মোচিত হলো।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।