২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ফেনীতে অতিরিক্ত দামে আলু বিক্রির কারণে জরিমানা

এগ্রিবার্তা ডেস্ক ২ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ফেনীতে অতিরিক্ত দামে আলু বিক্রির কারণে জরিমানা

ফেনীতে অতিরিক্ত দামে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে শহরের ফেনী বড় বাজার, ইসলাপুর রোড ও তাকিয়া রোডের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এই জরিমানা করেন।

অভিযানে গোপাল পট্টির অঙ্কিতা স্টোরের মালিক জীবন দাসকে ২ হাজার টাকা, মরিচ পট্টির মেসার্স ভবরঞ্জন পাল ট্রেডার্সের মালিক দয়াল পালকে ১ হাজার টাকা, ইসলাপুর রোডের মেসার্স সহাব উদ্দিনকে ৩ হাজার টাকা এবং অতিরিক্ত দামে আলু ও সবজি বিক্রির জন্য ইলিয়াছকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

কাউছার মিয়া জানান, "অভিযানে মূল্য তালিকা হালনাগাদ রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।" অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।