মনপুরায় কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ
ভোলার মনপুরায় কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মেঃ সাইদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষি অফিসের উপ সহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতামত জানা হয়। এবং কৃষকদের হাতে ইউরিয়া, কম্পোস্ট সার। ধান ও সরিষার বীজ বিতরন করা হয়। পরবর্তিতে মাঠপর্যায়ে তালিকাভুক্ত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।