২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাহিনুল, সদস্যসচিব মুকুল

এগ্রিবার্তা ডেস্ক ১০ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাহিনুল, সদস্যসচিব মুকুল

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা হয়েছে। নবনির্বাচিত কমিটির আহ্বায়ক হয়েছেন প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক ড. মো. সাহিনুল ইসলাম। আর সদস্যসচিব হয়েছেন শস্য বাণিজ্যিকীকরণ ও উৎপাদনশীলতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের ফোকাল পারসন মো. রেজাউল ইসলাম (মুকুল)।

সম্প্রতি এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়া সদস্য রয়েছেন ৩১ জন।

সদস্যরা হলেন হবিগঞ্জ ডিএইর উপপরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের এটিআইয়ের অধ্যক্ষ আমিরুল বাহরাইন, ড. মো. আরিফ হোসেন, মো. আব্দুল গাফ্ফার, এ বি এম রকিবুল হাসান, মো. শহীদুল আমীন, শেখ বিপুল হোসেন, বনি আমিন খান, আহসান হাবিব, মো. মোস্তাফা কামাল, সাবিনা ইয়াসমিন, মো. নাজিম উর রউফ খান, মো. মাজেদুর মহমান, মো. শরীফুল ইসলাম, এ এ মাসুম বিল্লাহ, কে এম বদরুল হক, মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. খায়রুল ইসলাম মল্লিক, মোহাম্মদ আরিফুর রহমান, আমিনুর রশিদ, মো. আশরাফুল আলম, মো. জিয়াউর রহমান ও ড. মো. মাহফুজুর রহমান।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।