চুয়াডাঙ্গায় কৃষি কর্মকর্তাদের অবরুদ্ধ করলো কৃষকরা
পাবনার ঈশ্বরদীতে কৃষি নীতিমালা বাতিল এবং ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষকরা। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বড় বটতলা মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রগতিশীল কৃষক পরিষদের সমন্বয়ক ও জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা লিখিত বক্তব্যে বলেন, "১৮ কোটি মানুষের খাদ্য উৎপাদনে নিয়োজিত কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।" তিনি উল্লেখ করেন যে, বন্যা, অতিবৃষ্টি, খরা, ঝড়ো হাওয়া এবং রাজনৈতিক অস্থিরতা কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে।
তিনি আরও বলেন, "কৃষি উপকরণ যেমন সার, কীটনাশক ও বীজ সঠিক মূল্যে পাওয়ার নিশ্চয়তা প্রয়োজন।" কৃষকেরা জানান, তারা সার কিনতে গিয়ে মধ্যস্বত্বভোগীদের কাছে বেশি দাম দিতে বাধ্য হচ্ছেন।
সংবাদ সম্মেলনে কৃষকরা ১৩ দফা দাবি বাস্তবায়ন এবং বর্তমান সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবি জানান। উপস্থিত ছিলেন জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজ, জাহিদুল ইসলাম (গাজর জাহিদ), আব্দুল জলিল কিতাব মন্ডল (লিচু কিতাব), আবু তালেব জোয়ার্দ্দার এবং আমিরুল ইসলামসহ শতাধিক কৃষক।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।