মেঘনায় বালু উত্তোলনে বিলীন হচ্ছে তীরবর্তী কৃষি জমি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে কৃষি জমি হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ উঠেছে, নির্ধারিত জায়গা ছেড়ে ড্রেজারগুলো রাতের অন্ধকারে নদীর তীরে চলে আসে, ফলে কৃষি জমি ভাঙনের কবলে পড়ছে।
সরেজমিনে দেখা গেছে, বেরু মোল্লা কান্দি গ্রামের কৃষকের বিস্তৃত জমি নদীতে বিলীন হয়ে গেছে। কৃষকরা জানান, গত বছর বালু উত্তোলনের কারণে তাদের জমির একটি বড় অংশ হারিয়েছে। তারা বলছেন, সরকার নির্ধারিত জায়গায় বালু উত্তোলন না করে নদীর তীরে চলে আসায় ক্ষতি হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলন করলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় কৃষকরা বলছেন, সার ও কীটনাশক কিনতে না পারার কারণে অনেক জমি পতিত অবস্থায় পড়ে থাকে এবং তারা সরকারের সহযোগিতা কামনা করছেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।