২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ভাঙছে আলু পেঁয়াজের সিন্ডিকেট!

এগ্রিবার্তা ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ভাঙছে আলু পেঁয়াজের সিন্ডিকেট!

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি মন্তব্য করেছেন, "ওরা আলু-পেঁয়াজ কী করে খায়—সেটা দেখিয়ে দিব।" এই মন্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং খাদ্যপণ্যের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিয়েছে এবং এর ফলে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চাপ সৃষ্টি করছে।

বাংলাদেশ ভারত থেকে আলু ও পেঁয়াজের প্রধান রপ্তানিকারক দেশ। ২০২৩-২৪ অর্থবছরে, ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি প্রায় ৭.২৪ লাখ টনে পৌঁছেছে, যার মূল্য প্রায় ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার। তবে, বর্তমানে বাংলাদেশ বিকল্প উৎস খুঁজছে যাতে ভারতীয় পণ্যের ওপর নির্ভরতা কমানো যায়। পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকে আলু ও পেঁয়াজ আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) ইতোমধ্যে চীন, তুরস্ক, জার্মানি, মিসর এবং স্পেনকে সম্ভাব্য বিকল্প উৎস হিসেবে চিহ্নিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখন আলু ও পেঁয়াজের জন্য নতুন সরবরাহকারী খুঁজছে।

এছাড়া, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত অত্যাচারের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারতীয় বাজারে ক্রমবর্ধমান দাম বাংলাদেশের ব্যবসায়ীদের বিকল্প উৎস খুঁজতে বাধ্য করছে।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন বলেছেন, বিটিটিসি আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ স্থিতিশীল করতে বিকল্প উৎস চিহ্নিত করেছে। সরকার কৃষকদের জন্য ভর্তুকি প্রদান করলেও পার্বত্য অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক জটিলতার কারণে কৃষি কাজে ব্যবহৃত সার ও কীটনাশক মাঠ পর্যায়ে পৌঁছাতে সমস্যা হচ্ছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।