২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

এগ্রিবার্তা ডেস্ক ১৮ ডিসেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

টানা শৈত্যপ্রবাহে দুর্ভোগে এই জেলার জনজীবন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীতে কষ্টে দিনাতিপাত করছেন তারা। ঘন কুয়াশা ও হিম বাতাসের সঙ্গে শিশির পড়ছে বৃষ্টির মতো।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় জলের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল মঙ্গলবার সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এ জেলাতেই।

ছয় দিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে অবস্থান করছে। ফলে তীব্র শীতে বিপাকে পড়েছেন এ জেলার নিম্ন আয়ের মানুষ। গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা ও শীতের তীব্রতা।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। টানা কয়েকদিন থেকে এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আরও দুএকদিন এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।