২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

চট্টগ্রামে ৯৯ টাকায় আড়াই’শ গ্রাম গরুর মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা

এগ্রিবার্তা ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চট্টগ্রামে ৯৯ টাকায় আড়াই’শ গ্রাম গরুর মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা

চট্টগ্রামের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এক উদ্যোক্তার ভিন্নধর্মী উদ্যোগ সবার নজর কেড়েছে। তিনি সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে খোলাবাজারে মাত্র ৯৯ টাকায় ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি করছেন। এছাড়া, আরেক প্যাকেজে ৬৪০ টাকায় এক কেজি গরুর মাংস পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের ফলে ক্রেতাদের মধ্যে সাড়া পড়েছে এবং তারা স্বল্প মূল্যে গরুর মাংস কিনতে পেরে খুশি।

চট্টগ্রামে বর্তমানে নিত্যপণ্যের বাজার অস্থির এবং গরুর মাংসের দাম ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, মাংসের চড়া দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। একজন ক্রেতা মন্তব্য করেন, “গরুর দাম এখন বেশি না, কিন্তু বাজারে মাংসের দাম অনেক বেশি। সেক্ষেত্রে গরুর মাংসের দাম ৫০০-৬০০ হওয়া উচিত।”

এদিকে, একজন মাংস বিক্রেতা জানান, "বাজারে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মাংসের দামও বৃদ্ধি পাচ্ছে।" তবে, চট্টগ্রামের হালিশহরের একটি দোকানে ৯৯ টাকায় ২৫০ গ্রাম এবং ৬৪০ টাকায় এক কেজি গরুর মাংস পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের জন্য একটি অসাধারণ সুযোগ।

ক্রেতারা এই উদ্যোগকে প্রশংসা করছেন এবং অন্য উদ্যোক্তাদেরও এ ধরনের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। উদ্যোক্তা মোহাম্মদ শাহেদ বলেন, “আমি সাধারণ ক্রেতাদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছি। বাজারে যে সিন্ডিকেট রয়েছে, তা ভাঙতে হবে।”

তিনি আরও জানান, "আমাদের লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষ যাতে সহজেই মানসম্মত খাদ্য পেতে পারে।" এভাবে তিনি বাজারের অস্থিরতা কমাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চান।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।