রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) শহরের নিউ মার্কেটের আশিকা কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ালীন খালেক, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবন কুমার চাকমা, সাবেক অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রকল্প পরিচালক সুচরিতা চাকমা, নির্বাহী পরিচালক প্রগ্রেসিভ, রাঙ্গামাটি এবং শান্তি বিজয় চাকমা।
আলোচনা সভায় প্রধান অতিথি আওয়ালীন খালেক বলেন, “পাহাড়ি নারীদের অংশগ্রহণ দেখে আমি খুব খুশি। তারা উৎপাদিত পণ্য বিক্রি করে নিজেদের স্বাবলম্বী করতে পারবে। আমাদের উচিত তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা।”
সভাপতির বক্তব্যে সুস্মিতা চাকমা বলেন, “নারীদের অর্থনৈতিক সক্ষমতা না থাকার কারণে তারা পিছিয়ে থাকে। নারীরা যত বেশি ক্ষমতায়িত হবে, সমাজ তত বেশি এগিয়ে যাবে।”
প্রদর্শনীতে প্রায় ৫০ জন কৃষিজীবী নারী তাদের উৎপাদিত কৃষি পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ প্রকল্পটি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ও জুড়াছড়ি উপজেলার মোট ৪টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো জলবায়ু স্মার্ট কৃষিতে নারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকদের দক্ষতা উন্নয়ন করা এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।