ঢাকা, ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার

সম্মাননা পেলেন ৮ কৃষক উদ্যোক্তা ও কৃষিবিজ্ঞানী



গবেষণা

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫২ পূর্বাহ্ন

agribarta

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কৃষি খাতে বিপ্লবের ফলে খাদ্য উৎপাদন বেড়েছে চার গুণ এবং মাছ উৎপাদন বেড়েছে সাত গুণ। দেশের কৃষক, উদ্যোক্তা ও কৃষিবিজ্ঞানীদের এই অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘সিটি গ্রুপ-প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪’ প্রদান অনুষ্ঠান। এবারের আয়োজনে আজীবন সম্মাননাসহ ছয়টি বিভাগে মোট ৮ জনকে পুরস্কৃত করা হয়েছে।

সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে দেশের কৃষিক্ষেত্রে নীরব বিপ্লব ঘটেছে। কৃষিবিজ্ঞানীরা উন্নত জাত ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। আর সেই প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়িয়েছেন। এই পুরস্কার সেই প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “কৃষি খাত দেশের অর্থনীতির একটি প্রধান শক্তি। কিন্তু নীতিনির্ধারণে কৃষির গুরুত্বের প্রতি যতটা মনোযোগ দেওয়া উচিত, ততটা দেওয়া হচ্ছে না। কৃষিক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজনীয়তা এখন আরও বেশি।”

তিনি বলেন, “খাদ্যশস্য, মৎস্য ও পশুপালন খাতে সমন্বিত উন্নয়ন ঘটিয়ে জাতীয় প্রবৃদ্ধিতে কৃষি খাত তৃতীয় প্রধান শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। এজন্য কৃষকদের সহজ ঋণ প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন।”

গবেষণা থেকে আরও পড়ুন

সর্বশেষ