ঢাকা, ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার

খাগড়াছড়িতে বিপন্ন বনপ্রাণী গন্ধগোকুল উদ্ধার



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক

(১১ মাস আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ২:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৩ অপরাহ্ন

agribarta

খাগড়াছড়িতে বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলার জালিয়াপাড়ার একটি সেতুর নিচ থেকে স্থানীয়রা প্রাণীটি উদ্ধার করে বন বিভাগকে অবহিত করে।

পরে দুপুরে উদ্ধার গন্ধগোকুলটি আলুটিলা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা ফাহিম ফয়সাল বলেন, স্থানীয়রা ব্রিজের নিচে প্রাণীটি দেখতে পেলে আমি গিয়ে উদ্ধার করি। পরে জালিয়াপাড়া বন অফিসকে অবগত করলে বিভাগীয় বন অফিসে নিয়ে আসি।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গন্ধগোকুল বা Asian Palm Civet নিশাচর প্রাণী। ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকদের উপকার করে এবং ফল খাওয়ার পর তাদের মলের সঙ্গে নির্গত বীজগুলোর শতভাগ অঙ্কুরোদগম হয়, যা উদ্ভিদ বিস্তারে সহায়তা করে। উদ্ধার করা গন্ধগোকুলটি সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা এর গন্ধগোকুল বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত।

প্রাণীসম্পদ থেকে আরও পড়ুন

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বিলুপ্ত প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি

সর্বশেষ