ঢাকা, ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ৯০ কেজি হরিণের মাংস জব্দ



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক

(১০ মাস আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ২:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৩ অপরাহ্ন

agribarta

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ৯০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারও জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। আজ শনিবার বেলা দুইটায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। সাগর মোহনার হরিণঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে তল্লাশি চালিয়ে ৯০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে জব্দ করা ট্রলারসহ মাংস পাথরঘাটা বন বিভাগে হস্তান্তর করা হয়।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘জব্দ করা ৯০ কেজি হরিণের মাংস আমাদের হেফাজতে রয়েছে। রোববার আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রশীদ বলেন, বনদস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রাণীসম্পদ থেকে আরও পড়ুন

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বিলুপ্ত প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি

সর্বশেষ