ঢাকা, ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার

‘বিনাধান-২৫ চাষ ছড়িয়ে দিতে কৃষি বিভাগ কাজ করছে’



গবেষণা

এগ্রিবার্তা ডেস্ক

(১০ মাস আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৯ অপরাহ্ন

agribarta

উচ্চ ফলনশীল বোরো ধানের জাত ‘বিনাধান-২৫’ চাষের সম্ভাবনা তুলে ধরতে গোপালগঞ্জে আয়োজিত হলো মাঠ দিবস। এ আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, গোপালগঞ্জ। সহায়তায় ছিল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সদর উপজেলার গোপীনাথপুরে অনুষ্ঠিত মাঠ দিবসে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।

কৃষি কর্মকর্তারা জানান, ‘বিনাধান-২৫’ মাত্র ১৪০ দিনের স্বল্প জীবনকালের একটি ধান, যা দ্রুত ঘরে তোলা যায়। ফলে এটি প্রিমিয়াম কোয়ালিটির চিকন চাল উৎপাদনে সক্ষম। এই জাতের ধান চাষের মাধ্যমে একদিকে যেমন বিদেশ থেকে চাল আমদানির ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে বাজারে উচ্চ দামের কারণে কৃষকরা লাভবান হবেন।

এ জাতের চাষাবাদ জেলার অন্যান্য অংশে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে, জানান কর্মকর্তারা।

গবেষণা থেকে আরও পড়ুন

সর্বশেষ