ঢাকা, ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার

খাদ্যের সন্ধানে লোকালয়ে লজ্জাবতী বানর



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক

(৭ মাস আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৯:৪০ অপরাহ্ন

agribarta

বান্দরবানের লামা উপজেলার লোকালয় থেকে বিরল ও বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর (স্লো লরিস) উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার বিকেলে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিমপাড়ার একটি বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, বানরটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে প্রাণীটিকে আলীকদম উপজেলার মাতামুহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

লামা সদর রেঞ্জের বন কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন বলেন, “বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি বৃহস্পতিবার রাতে আব্দুল মোমিনের বাড়ির লোকজন ধরে রেখেছিল। খবর পেয়ে শুক্রবার বন বিভাগের একটি দল গিয়ে এটি উদ্ধার করে।”

 

বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমরা আন্তরিক। উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে দ্রুতই প্রকৃতির অভয়ারণ্যে ফেরত পাঠানো হবে।”

 

প্রাণীসম্পদ থেকে আরও পড়ুন

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বিলুপ্ত প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি

সর্বশেষ