ঢাকা, ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার

সেই ঢাই মা‌ছ ২৯ হাজারে বি‌ক্রি



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(৩ মাস আগে) ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:০৮ অপরাহ্ন

agribarta

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ৭ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ ২৮ হাজার ৮৬০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাছটি ফরিদপুরের সীমান্তবর্তী ক‌বিরপুর চর এলাকার পদ্মা নদী থেকে জেলে মিলন হালদারের জালে ধরা পড়ে।

এদিন দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ও ফ‌রিদপুরের সীমান্তবর্তী ক‌বিরপুর চর এলাকার পদ্মা নদী থেকে জেলে মিলন হালদারের জালে মাছ‌টি ধরা পরে। এরপর সে মাছ‌টি দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৩ হাজার টাকা ৫০০ টাকা কে‌জি দরে মোট ২৭ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।

এ সময় মাছ‌টি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। 

মৎস্য থেকে আরও পড়ুন

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ

সর্বশেষ