সিলেটে জেলার কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালায় কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষি কল্যাণ ট্রাস্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলার কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালায় আনুষ্ঠানিক ভাবে কৃষি কল্যাণ ট্রাস্ট এর উদ্বোধন করা হয়। সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
সিলেটের বর্তমান কৃষি পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন- জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দীপক কুমার দাস,সিলেটের কৃষির অগ্রগতির উপর প্রবন্ধ উপস্থাপন করেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত ), ডিএই, খামারবাড়ি, ঢাকা এর প্রকল্প পরিচালক মো রকিব উদ্দিন।
