ঢাকা, ১১ মার্চ ২০২৬, বুধবার

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি



ক্যাম্পাস

এগ্রিবার্তা ডেস্ক

(৩ মাস আগে) ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৯:০৪ অপরাহ্ন

agribarta

দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রধান বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর, শেষ হবে ১৫ ডিসেম্বর।

আজ শুক্রবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

উপাচার্য অধ্যাপক জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন।

সভা শেষে জানানো হয়, আবেদন ও ভর্তি পরীক্ষা–বিষয়ক সব নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ