বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার নোমান শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ও শহীদ নাজমুল আহসান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।
প্রভোস্ট জানান, আবরার শ্বাসকষ্টে ভুগছিলেন। বিকেলে তিনি একবার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে হলে ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবরারের মৃত্যুতে তার সহপাঠী, আবাসিক হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে গভীর শোক নেমে এসেছে।
আরিফুল ইসলাম আরিফ নামের এক শিক্ষার্থী জানান, রুমমেট ছোট ভাইটা আর নাই বিশ্বাসই করতে পারতেছিনা। কি সুন্দর ভাই বলে ডাকতো, মুখে সব সময় হাসি লেগেই থাকতো। আল্লাহ আমার ছোট ভাইটাকে জান্নাত নসিব করুক।