ঢাকা, ৪ মার্চ ২০২৬, বুধবার

রংপুরের দুর্গম অঞ্চলে বাল্যবিবাহ ৫৮.৯%: জননী প্রকল্পের গবেষণা



গবেষণা

এগ্রিবার্তা ডেস্ক

(২ মাস আগে) ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৪৬ অপরাহ্ন

agribarta

রংপুরের দুর্গম অঞ্চলে বাল্যবিবাহের হার ৫৮.৯ শতাংশ—যা জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। ‘জননী’ প্রকল্পের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক কিশোরী গর্ভধারণের হারও, যা বর্তমানে ১৭.৩ শতাংশ। বুধবার ঢাকার হোটেল আমারিতে “মাতৃ ও নবজাতক স্বাস্থ্য: প্রমাণভিত্তিক তথ্যের ব্যবহার” শীর্ষক ডিসেমিনেশন সেমিনারে এসব তথ্য উপস্থাপন করা হয়। সেমিনারটি সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, আইসিডিডিআর,বি, আরডিআরএস বাংলাদেশ ও KOICA যৌথভাবে আয়োজন করে।


গবেষণায় দেখা গেছে, দুর্গম এলাকায় প্রসবের ৫০ শতাংশেরও বেশি এখনো বাড়িতে হচ্ছে। সরকারি সেবায় প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জামের অভাব (৭০%) এবং ডায়াগনস্টিক সুবিধার সীমাবদ্ধতা (২০%) মানুষের বিকল্প সেবার প্রতি ঝুঁকে পড়ার প্রধান কারণ। দীর্ঘস্থায়ী সামাজিক রীতি, দারিদ্র্য, শিক্ষা ঘাটতি ও দক্ষ স্বাস্থ্যসেবা না পাওয়া এসব সমস্যাকে আরও জটিল করে তুলছে।


 

এ ছাড়া ‘মিডওয়াইফ-কেন্দ্রিক মেন্টরশিপ মডেল’-এর ফলে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা গড়ে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মাতৃ ও নবজাতক মৃত্যুহার কমাতে ইতিবাচক ভূমিকা রাখছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রংপুরে কিশোরী গর্ভধারণের উচ্চ হার উদ্বেগজনক হলেও জননী প্রকল্পের উদ্যোগ প্রতিষ্ঠানভিত্তিক প্রসব বৃদ্ধিতে সহায়তা করেছে।

গবেষণা থেকে আরও পড়ুন

সর্বশেষ