ঢাকা, ৮ মে ২০২৬, শুক্রবার

রঙিন ভুট্টায় কৃষিতে সম্ভাবনা



গবেষণা

এগ্রিবার্তা ডেস্ক


Deprecated: Creation of dynamic property DateInterval::$w is deprecated in /home/agribart/public_html/func/common-func.php on line 63

(২ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১০:১৫ অপরাহ্ন

agribarta

পুষ্টিসমৃদ্ধ ও আকর্ষণীয় রঙের নতুন ধরনের ভুট্টা সফলভাবে তৈরি করেছেন কৃষি বিজ্ঞানীরা। এ ভুট্টা শুধু দেখতে সুন্দর নয়, বরং এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞানীদের মতে, এ ভুট্টার দানাগুলো বেগুনি, নীল, লাল ও হলুদসহ নানা রঙে পাওয়া যাচ্ছে। রঙিন হওয়ার প্রধান কারণ হলো এতে থাকা অ্যান্থোসায়ানিন নামের প্রাকৃতিক উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় এই ভুট্টা যুক্ত করলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যানসারের ঝুঁকি কমতে পারে। কৃষি কর্মকর্তারা বলছেন, এ নতুন জাতের ভুট্টা কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করবে। কারণ এটি বাজারে সাধারণ ভুট্টার তুলনায় বেশি দামে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞানীরা আশা করছেন, আগামী কয়েক বছরের মধ্যে এ রঙিন ভুট্টা ব্যাপকভাবে চাষের আওতায় আনা সম্ভব হবে এবং এটি পুষ্টিকর খাদ্য হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করবে। সূত্র : জে এন।


 

 

গবেষণা থেকে আরও পড়ুন

সর্বশেষ

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন