ঢাকা, ৮ মে ২০২৬, শুক্রবার

স্ট্রবেরি চাষ: সফল উদ্যোক্তা আব্দুল জব্বার



উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক


Deprecated: Creation of dynamic property DateInterval::$w is deprecated in /home/agribart/public_html/func/common-func.php on line 63

(২ মাস আগে) ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১:০৮ অপরাহ্ন

agribarta

দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় আধুনিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. আব্দুল জব্বার। স্নাতক শেষ করে গতানুগতিক চাকরির পেছনে না ছুটে তিনি নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়েছেন কৃষিতে। ঐতিহাসিক কান্তজিউ মন্দির সংলগ্ন নিজের ৬৬ শতক জমিতে তিনি গড়ে তুলেছেন এক বিশাল স্ট্রবেরি বাগান যা এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউটিউব ও বিভিন্ন উৎস থেকে প্রাথমিক ধারণা নিয়ে আব্দুল জব্বার এই চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানে ১১ হাজারেরও বেশি স্ট্রবেরি চারা রয়েছে যা থেকে নিয়মিত ফল সংগ্রহ করা হচ্ছে। বাগানটি প্রস্তুত করতে এবং চারা রোপণ ও পরিচর্যায় তার মোট ব্যয় হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। 


তবে ফসলের বর্তমান অবস্থা এবং বাজারের চাহিদাকে কেন্দ্র করে তিনি প্রায় ৬ লাখ টাকার স্ট্রবেরি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এই বিপুল মুনাফার সম্ভাবনা দেখে স্থানীয় অন্যান্য শিক্ষিত যুবকদের মধ্যেও এখন উচ্চমূল্যের এই ফল চাষে প্রবল আগ্রহ তৈরি হচ্ছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি স্ট্রবেরি ৬০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হলেও আব্দুল জব্বারের বাগান থেকে দর্শনার্থীরা সরাসরি ফল ছিঁড়ে মাত্র ৪০০ টাকা কেজি দরে সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষ এই বাগান পরিদর্শন করছেন এবং নিজের হাতে টাটকা ফল সংগ্রহের অভিজ্ঞতা নিচ্ছেন।  (দিনাজপুরটিভি)


 

উদ্যোক্তা থেকে আরও পড়ুন

সর্বশেষ

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন