ঢাকা, ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার

বাকৃবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী



ক্যাম্পাস

এগ্রিবার্তা ডেস্ক

(৪ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৮:১৮ অপরাহ্ন

agribarta

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ১২ জন কৃতি শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন-২০২৬’। সোমবার (৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষি অনুষদের উদ্যোগে নবীনবরণ ও ডিনস অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. মাহফুজা জাহানসহ অনুষদের অন্যান্য শিক্ষক।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ