ঢাকা, ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার

নওগাঁয় বিনামূল্যে কৃষি উপকরণ পেলেন তিন হাজার ৭শ’ কৃষক



কৃষি

বাসস

(৪ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৮:১৬ অপরাহ্ন

agribarta

নওগাঁ জেলায় প্রণোদনা পুনর্বাসনের আওতায় তিন হাজার ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

কৃষি উপকরণের মধ্যে রয়েছে রোপা আমন ধানের বীজ (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাক-সবজি, এয়ার ফ্লো, বৃক্ষরোপণ কর্মসূচির বীজ, চারা ও ডিএপি-এমওপি সার সার। 

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। 

এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকতা শাহীন মাহমুদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির যগ্ম-আহ্বায়ক আমিনুল হক বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

সরকারের বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগের কথা তুলে ধরে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা কর। কৃষকের হাতে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিয়ে কৃষিখাতকে আরও সমৃদ্ধ করাই সরকারের লক্ষ্য। তিনি কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক উৎপাদনের আহ্বান জানান।

২ হাজার ১০০ কৃষকের মাঝে রোপা আমন ধানের ৫ কেজি করে বীজ, ডিএপি-এমওপি ১০ কেজি করে সার, ৪৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজের ১ কেজি করে বীজ ও ডিএপি-এমওপি ১০ কেজি করে সার, এক হাজার ১৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজিসহ বিভিন্ন প্রকার বীজ ও ১৫ কেজি করে ডিএপি-এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৪৩০ জনকে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয়।

কৃষি থেকে আরও পড়ুন

সর্বশেষ