আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ তাদের ‘শিশু সুরক্ষা’ বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: শিশু সুরক্ষা
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা। কম্পিউটার (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) পরিচালনার দক্ষতা। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৬
