ঢাকা, ২৯ মার্চ ২০২৬, রবিবার

পুকুরে মিলল ২৬ কেজির দুই বিশাল কোরাল মাছ



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(৫ দিন আগে) ২৩ মার্চ ২০২৬, সোমবার, ৮:৪৪ অপরাহ্ন

agribarta

একটি পুকুর থেকে প্রায় ২৬ কেজি ওজনের দুটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। সোমবার  দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ নূর আলমের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

 পুকুরটিতে দীর্ঘদিন ধরে অন্যান্য মাছের সঙ্গে কোরাল মাছ দুটি বেড়ে উঠছিল। নিয়মিত জাল তোলার সময় হঠাৎ বড় আকারের মাছ দুটি ধরা পড়লে উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়েন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শরিফ উদ্দিন শিশির বলেন, পুকুরে এত বড় কোরাল মাছ পাওয়া সত্যিই বিরল। আমরা নিজেরাও দেখে অবাক হয়েছি।

 

পুকুরের মালিক ইমরান হোসাইন রাফিদ জানান, তারা নিয়মিত মাছ চাষ করলেও পুকুরে এত বড় কোরাল মাছ রয়েছে তা আগে বুঝতে পারেননি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে এখন পুকুর ও ঘেরে কোরাল মাছ চাষের প্রবণতা বাড়ছে। অনেকেই কার্পজাতীয় মাছের সঙ্গে কোরাল চাষ করে ভালো লাভ পাচ্ছেন।

 

 

মৎস্য থেকে আরও পড়ুন

সর্বশেষ