জেলার ৬টি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় , ২০২৫ -২৬ অর্থবছরে খরিপ -১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ৬টি উপজেলায় ২ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান করা হচ্ছে।
এর মধ্যে সদর উপজেলায় ৭০০ জন , টংগিবাড়ীতে ২০০ জন , শ্রীনগরে ২০০ জন , সিরাজদিখানে ৩৫০ জন , লৌহজংয়ে ৪০০ জন এবং গজারিয়া উপজেলায় ২৫০ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক কে ৫কেজি করে বীজ ধান এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান বাসসকে জানান প্রান্তিক ক্ষুদ্র কৃষককে আর্থিক সহায়তা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেএ প্রণোদনা দেওয়া হয়। উন্নত জাতের বীজ ও সার দেওয়ায় ফলন ভালো হবে।
