ঢাকা, ৬ জুন ২০২৬, শনিবার

শনিবার অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দেবে প্রাণ গ্রুপ



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(২ ঘন্টা আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ৯:৫৯ অপরাহ্ন

agribarta

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এ উপলক্ষে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ দেওয়া হবে সাংবাদিকদের।

শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স রুমে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রাণ গ্রুপ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গত বছর (২০২৫) কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের ওপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন-এই তিন ক্যাটাগরিতে সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও সমন্বিত কৃষিব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে অ্যাগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, উদ্ভাবন, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনাসহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনগুলো এ উদ্যোগের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

(জাগো নিউজ ২৪)

কৃষি থেকে আরও পড়ুন

সর্বশেষ

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু