জয়পুরহাটে ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরের শহরের জাকস রিসোর্স সেন্টারে মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারন অধিদফতরের আয়োজনে তেল জাতীয় ফসল উৎপাদনকারী জেলার সেরা কৃষকদের পুরস্কার দেওয়া হয়।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রাহেলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুজিবর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক শহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক সাদিয়া সুলতানা, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার আখেরুর রহমান, পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমানসহ প্রমূখ।
অনুষ্ঠানে সরিষা উৎপাদনে সফল জেলার ৫ জন চাষির হাতে সনদপত্র ও সম্মানী তুলে দেওয়া হয়।
