ঢাকা, ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার

কৃষিকাজ করে সংসার চালায় শিশু সিয়াম



ক্যারিয়ার

এগ্রিবার্তা ডেস্ক

(৯ মাস আগে) ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৩ অপরাহ্ন

agribarta

কৃষিকাজ করে সংসার চালাচ্ছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর গ্রামের ১৬ বছর বয়সী শিশু সিয়াম আলী।

সিয়াম জানায়, প্রায় আট মাস আগে তার বাবা মারা যান। এরপর পরিবারের হাল ধরতে হয় তাকে। দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছোট।

আগে বাবাকে কৃষি কাজে সাহায্য করত সিয়াম। এভাবে বাবার কাছ থেকে কৃষির সব কাজ শেখে সে।

সিয়াম জানায়, "বাবার কাছ থেকে কৃষিকাজ শিখেছি। এখন আমি প্রায় দুই বিঘা জমিতে চাষাবাদ করি।"

ধান, গম, পাট ও সরিষাসহ নানা ধরনের ফসল চাষ করছে সে। পাশাপাশি হাঁস-মুরগি ও ছাগল পালন করছে।

শুধু কৃষিকাজ নয়, সিয়াম তার পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। সে বর্তমানে নওগাঁ জেলার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছে।

সিয়াম জানায়, কৃষিকাজ থেকে যে আয় হয় তা দিয়ে সংসার চালানো ও লেখাপড়ার খরচ মেটানো হয়।