ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার

মেহেরপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা



পরিবেশ

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৮:২০ অপরাহ্ন

agribarta

মেহেরপুর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আশরাফপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা জানান, ফিক্সড চিমনি এবং জ্বালানি  কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এসবিআর ব্রিকসের মালিক রফিকুল হালসনা এবং এমইউএস ব্রিকসের মালিক ইলিয়াস বিশ্বাসকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।