ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

ঝালকাঠিতে আমন আবাদে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি



ক্যাম্পাস

এগ্রিবার্তা ডেস্ক

(৮ ঘন্টা আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৮:১৬ অপরাহ্ন

agribarta

আমন মৌসুমে এ বছরে ঝালকাঠি জেলার কৃষকেরা বাম্পার ফলন পেয়েছে। অনুকূল পরিবেশে ভালো ফলন পেয়ে ঘরে ঘরে আনন্দের বন্যা, চাষিদের মুখে হাসির ছটা। আমন কর্তন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কৃষকরা শুরু করেছে বোরো আবাদের জন্য বীজতলার কাজ।

ঝালকাঠি জেলায় ২০২৫-২৬ মৌসুমে আমন আবাদ কর্তন শেষ হবার পর উৎপাদনের চূড়ান্ত ফলাফল কৃষি বিভাগ নিরূপণ করেছে। জেলার ৪টি উপজেলায় এবছর এই চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪৬ হাজার ৭৭০ হেক্টরে। এরমধ্যে উচ্চ ফলনশীল জাতের আবাদ লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫০০ এবং স্থানীয় জাতের ৩৫ হাজার ২৭০ হেক্টর। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের আবাদ হয়েছে ১১ হাজার ৪৬৮ হেক্টর এবং স্থানীয় জাতের আবাদ হয়েছে ৩৫ হাজার ৩০৪ হেক্টরে। দুই হেক্টরে আবাদ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী উফশী ফলন থেকে চাল আকারে ২.৭৯ হেক্টর প্রতি উৎপাদন হিসেবে ৩১ হাজার ৯৯৬ মে.টন উৎপাদন চাল আকারে পাওয়া গেছে এবং স্থানীয় জাতের আবাদ থেকে ১.৭৫ গড় হেক্টরে ফলন হিসেবে ৬১ হাজার ৭৮২ মে.টন চাল উৎপাদন হয়েছে। সব মিলিয়ে জেলায় এই ফসল থেকে ৯৩ হাজার ৯৭৮ মে.টন চাল উৎপাদন হয়েছে। সরকার এই আমন চাষে ২১ জন কৃষককে ২১ বিঘা চাষের জন্য ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি ও টিএসপি সার সহায়তা হিসেবে প্রদান করেছে। আমন কর্তনও শেষে বর্তমানে বোরো আবাদের জন্য বীজতলা তৈরির কাজ চলছে। সংবাদের খবরের 

উচ্চ ফলনশীল জাতের এই আবাদের মধ্যে সর্বাধিক ব্রি-৫২ জাতের ৩ হাজার ৬০৩ হেক্টরে আবাদ হয়েছে এবং উৎপাদন হয়েছে ১০ হাজার ৩১৪ মে.টন চাল আকারে। এর গড় উৎপাদন ছিল চাল আকারে ২.৮৬ মে.টন। স্থানীয় জাতগুলোর মধ্যে সর্বাধিক চাষ হয়েছে সাদা মোটা জাতের ৯ হাজার ৪৯৭ হেক্টরে এবং চাল আকারে উৎপাদন হয়েছে ১৭ হাজার ৩৪৮ মে.টন। এর গড় উৎপাদন ছিল ১.৮৩। উচ্চ ফলনশীল ও স্থানীয় জাতের এই দুটির গড় ফলন ভাল হয়েছে। এ ছাড়া জেলায় এ বছর আমন মৌসুমে বাম্পার ফলন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ