ঢাকা, ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার

দিনাজপুরে কৃষি প্রযুক্তি নিয়ে সেমিনার আয়োজন



গবেষণা

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৯ অপরাহ্ন

agribarta

দিনাজপুরে "বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ" শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে ফার্ম মেশিনারী অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের উদ্যোগে এই সেমিনার ও প্রদর্শনী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে "কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা" (এফএমডিপি) প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং এর মাধ্যমে কৃষকদের সুবিধা ও আর্থিক লাভের বিভিন্ন দিক তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারির গাজিপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এফএমপিই বিভাগের প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন। রাজবাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহম্মদ শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল।

অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চিফ ইন্সট্রাক্টর মো. সাদেকুল ইসলাম, কৃষি প্রকৌশলী ও এফএমপিই বিভাগের বিভাগীয় প্রধান মেহেদী হাসানসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। এসময় এফএমপিই বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাকিব হাসানও উপস্থিত ছিলেন।

গবেষণা থেকে আরও পড়ুন

সর্বশেষ