www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

হিলিতে টেকসই কৃষিবিষয়ক প্রশিক্ষণ


 এগ্রিবার্তা ডেস্ক    ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ৭:৩২   কৃষি গবেষণা বিভাগ


দিনাজপুরের হিলিতে কৃষক-কৃষাণীদের নিয়ে পুষ্টি সংবেদনশীল, জলবায়ুসহিষ্ণু এবং টেকসই কৃষিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল হাকিমপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা হয়।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি আব্দুল কাদের, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এসএম আবু বকর, সাইফুল ইসলাম, উপপরিচালক নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা প্রমুখ।




  এ বিভাগের অন্যান্য