ঢাকা, ৮ জুন ২০২৬, সোমবার

পান্থকুঞ্জ পার্কের জন্য গাছ উপহারের আহ্বান



পরিবেশ

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩২ অপরাহ্ন

agribarta

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া পান্থকুঞ্জ পার্ককে আবার সবুজে ভরিয়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন

সংগঠনটি আগামী ১৩ মার্চ থেকে ২৩ মার্চ ২০২৫ পর্যন্ত ১০ দিনের এক বৃক্ষযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই কর্মসূচিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছের ৬ থেকে ৮ সপ্তাহ বয়সী সুস্থ সবল চারা উপহার দেন।

চারা জমা দেওয়া যাবে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ উদ্যানে

কোন ধরনের গাছের চারা দেওয়া যাবে?

ফলজ গাছ:

  • কাঁঠাল, আম, নারিকেল, বড়ই, আতাফল
  • কদবেল, বেল, বহেরা, আমলকী
  • হরীতকী, চাপালিশ, ডুমুর
  • জাম্বুরা, কামরাঙা, বিলম্বী, পেয়ারা

বনজ, ভেষজ ও ফুল গাছ:

  • অর্জুন, নিম, অড়হড়, কৃষ্ণচূড়া
  • কদম, জারুল, পলাশ/মান্দার
  • নাগেশ্বর, করবী, কুর্চী
  • রাধাচূড়া, গন্ধরাজ, কাঠবেলী
  • বাসক, গগন শিরীষ, সোনালু

লতা, গুল্ম ও ঘাস:

  • মাধবীলতা, কুঞ্জলতা, বাগানবিলাস
  • হাস্নাহেনা, কচু, মুলী বাঁশ, বুদ্ধ বাঁশ

প্রাপ্ত চারাগুলো পরিচর্যার মাধ্যমে বর্ষা মৌসুমে রোপণের জন্য সংরক্ষণ করা হবে।

আপনার পরিচিত অন্য দেশীয় গাছের প্রস্তাব বা রোপণের পদ্ধতি জানাতে চাইলে যোগাযোগ করুন:
???? bdtreeprotectionmovement@gmail.com

আমাদের সবার প্রচেষ্টায় আবারও পান্থকুঞ্জ পার্ক হবে সবুজে ঘেরা, পাখির ডাকে মুখরিত এক প্রাণবন্ত উদ্যান।

পরিবেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

agribarta
সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিংস-২০২৬
ভেটেরিনারিতে  দেশসেরা বাকৃবি