www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

করোনা ভাইরাস সচেতনতা

বাকৃবি শুভসংঘের লিফলেট বিতরণ


 বাকৃবি প্রতিনিধিঃ    ১৫ মার্চ ২০২০, রবিবার, ১০:৪৮   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


করোনা ভাইরাস-এ আতঙ্কিত না হয়ে আসুন সচেতন হই এই শ্লোগানে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার বন্ধুরা। শনিবার বিকেল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শেষ মোড় ও সুতিয়াখালী এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ বাকৃবি শাখার উপদেষ্টা কামরুল হাসান কামু, শুভসংঘের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজা মিষ্টি, ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক সিরাজাম মুনীর, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলামিন, কার্যকরী সদস্য সাকিল, রাসেল, সাগর, মাসুমসহ শুভসংঘের বন্ধু ও শুভাকাঙ্খীরা।

বাকৃবি শাখা শুভসংঘের উপদেষ্টা কামরুল হাসান কামু সচেতননতামূলক বক্তব্য দেওয়ার সময় বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে কোনোভাবে আতঙ্কিত না হয়ে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। তাহলেই এই ভাইরাস ঠেকানো যাবে।




  এ বিভাগের অন্যান্য