এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য হিসেবে গতকাল যোগদান করেছেন অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসান। এর আগে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপক ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক রাশেদুল হাসান মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন। তিনি ইন্ডিয়ান একাডেমিক রিসার্চ অ্যাসোসিয়েশনের (আইএআরএ) একজন ফেলো এবং বাংলাদেশ শাখার সভাপতি।
তিনি ১৯৯১ সালে মাইডাসে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে যোগদান করেন। বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) সহকারী ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে যোগদান করেন এবং অবশেষে তিনি জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরামর্শক হন। তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।