
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগে ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে। গতকাল সকালে ল্যাবরেটরিটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। পরে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান রুবাইয়াৎ নাজনীন আখন্দের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।