www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

জয়পুরহাট চিনিকল এলাকায় আখ রোপণ শুরু


 এগ্রিবার্তা ডেস্ক    ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ১২:০৪   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের কৃষি বিভাগের উদ্যোগে আখ রোপণ ও চাষীদের নিয়ে রাঘবপুর কেন্দ্রে মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক এবং জয়পুরহাট সুগার মিলের অপারেটিং ডিরেক্টর আশরাফ আলী।

মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মিলের মহাব্যবস্থাপক তারেক ফরহাদ, সাবেক মহাব্যবস্থাপক আব্দুস সালাম ফকির, উপমহাব্যবস্থাপক আবদুর রউফ, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিমুদ্দিন, মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আখতার প্রমুখ।




  এ বিভাগের অন্যান্য