www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

অনলাইনে প্রাণিসম্পদ অধিদপ্তরের এনওসি মিলবে ২৮ এপ্রিল থেকে


 এগ্রিবার্তা ডেস্কঃ    ২২ এপ্রিল ২০২০, বুধবার, ৯:২৫   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


প্রথমবারের মত অনলাইনে এনওসি প্রদানের কার্যক্রম শুরু করলো প্রাণিসম্পদ অধিদপ্তর। এ লক্ষে চলতি মাসের ২৮ তারিখ থেকে অনলাইনে আমদানি চাহিদার বিপরীতে অনাপত্তিনামাগুলো পাঠিয়ে দেয়া শুরু হবে। আজ প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন ছুটির কারণে দীর্ঘদিন আটকে থাকা এনওসি মিটিং-এ একথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) কাজী ওয়াছি উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার, পরিচালক (প্রশাসন) ডাঃ শেখ আজিজুর রহমান, উপ-পরিচালক প্রশাসন ডাঃ এ কে এম আতাউর রহমান, প্রমুখ।

এ সিদ্ধান্ত সম্পর্কে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারি পরিচালক (প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন) ডাঃ আবু সুফিয়ান এবং সহকারি পরিচালক (খামার) ড. এ বি এম খালেদুজ্জামান জানান মোট ৬২৬ টি আবেদন জমা পড়েছে। প্রয়োজনীয় ফরম্যালিটিজ সম্পন্ন করে যতদ্রুত সম্ভব এনওসিগুলো প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত: উল্লেখ্য বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) সহ পোল্ট্রি সংশ্লিষ্ট অপরাপর সংগঠনের আবেদনের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর অনলাইনে এনওসি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে পোল্ট্রি, ডেইরি, ও প্রাণিসম্পদ খাতে প্রয়োজনীয় কাঁচামালের আমদানি প্রক্রিয়া সচল হবে এবং সাপ্লাইচেইনে গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।




  এ বিভাগের অন্যান্য